প্রকাশিত: ১৩ মে ২০২৬ , ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ
দেশে
হাম ও হামের উপসর্গে
আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায়
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫
জন রোগী।
স্বাস্থ্যসংশ্লিষ্ট
সূত্র জানায়, সিলেটের বিভিন্ন হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন
মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শিশুর মৃত্যু হয় শহীদ শামসুদ্দিন
আহমদ হাসপাতালে। এ নিয়ে সিলেট
বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও গত একদিনে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত সেখানে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।
আরও পড়ুন : দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সরকারের বড় ঘোষণা, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এগোচ্ছে প্রকল্প
এছাড়া কুমিল্লা ও বরিশালেও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১০ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে প্রায় এক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫৫ জন। নেত্রকোণাতেও পরিস্থিতি উদ্বেগজনক। নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১১ জনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10