প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ , ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ
বাঙালির
ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ শুধু সংস্কৃতির অংশ নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। পান্তাভাত
মূলত কার্বোহাইড্রেটের ভালো উৎস, যা শরীরে দ্রুত শক্তি জোগায় এবং ভিটামিন-বি সরবরাহ
করে। সকালে এটি খেলে হজমেও সহায়ক হতে পারে।
অন্যদিকে
ইলিশ মাছ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর। এটি হৃদরোগ,
উচ্চ রক্তচাপসহ নানা সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে। তবে অতিরিক্ত তেলযুক্ত হওয়ায়
ইলিশ পরিমিত খাওয়াই ভালো। আর দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ ঠিকমতো সংরক্ষণ না হলে স্বাস্থ্যঝুঁকি
তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, পয়লা বৈশাখে শুধু পান্তা-ইলিশ নয়—চিড়া, দই, ফল, ডাবের পানি ও ঘোলের মতো হালকা ও পুষ্টিকর খাবারও শরীর ভালো রাখতে সহায়ক।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10