স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৪ এএম

অনলাইন সংস্করণ

#

ভোট উপলক্ষে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি, লেনদেনে সীমা নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময় বিকাশ, নগদ ও রকেটে ব্যক্তি থেকে ব্যক্তিতে লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের অনুমতি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে শুরু হয়ে নির্বাচন দিবসের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। নির্বাচনি সময়ে আর্থিক লেনদেনের অপব্যবহার ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ব্যবসায়িক লেনদেন ও ইউটিলিটি বিল পরিশোধে আগের মতোই মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যাবে। পাশাপাশি আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে এবং অন্যান্য এমএফএস সেবা নির্ধারিত সময়ে স্থগিত থাকবে।


এসবিএন