স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৩ এএম

অনলাইন সংস্করণ

#

ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমলো, ডিজেল-পেট্রোলসহ সব পণ্যে স্বস্তি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে।

নতুন এই জ্বালানি তেলের মূল্য ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকার বলছে, প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

জ্বালানি তেলের এই মূল্যহ্রাসে পরিবহন খাতের ব্যয় কমবে এবং এর ইতিবাচক প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে বলে আশা করা হচ্ছে।