স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড, বছরে ব্যয় ১২ হাজার কোটি টাকা

 ফ্যা  মিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার তিনস্তরীয় তদারকির ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম ধাপে ঈদের আগেই বগুড়া ও দিনাজপুর জেলার নির্বাচিত কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প শুরু হবে। এর মধ্যে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কার্যক্রম চালু করার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলো অগ্রাধিকার পাবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সুবিধাভোগী পরিবারকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে। সম্ভাব্য ৫০ লাখ উপকারভোগীর জন্য বছরে সরকারের ব্যয় দাঁড়াতে পারে ১২ হাজার কোটি টাকার বেশি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা জরিপের তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। অর্থায়নের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে সমন্বয় করে তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর আওতায় বাস্তবায়ন করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরাই সুবিধা পান।


এসবিএন