স্বাধীনবাংলা, নরসিংদী স্বাধীনবাংলা, নরসিংদী

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

#

চিকিৎসাসেবা দোরগোড়ায়: ডাক্তারই যাবে মানুষের কাছে—স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যখাতকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষকে চিকিৎসকের পেছনে ঘুরতে হবে নাবরং চিকিৎসাসেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। শুক্রবার নরসিংদীর মনোহরদী উপজেলার নিজ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলেই সার্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নরসিংদীতে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করা হবে। এছাড়া ২৫০ শয্যার হাসপাতাল চালু, দুটি আইসিইউ ইউনিট স্থাপনসহ জেলার স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, নির্বাচনে যারা ভোট দিয়েছেন বা দেননিসব নাগরিকের জন্য সমানভাবে কাজ করবে সরকার। স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও আধুনিক করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার।


এসবিএন