প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
গা জীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের
সুলতানপুর গ্রামে অবস্থিত প্রায় ছয় শতাব্দী প্রাচীন সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ
আজও ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের এক উজ্জ্বল সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুলতানি আমলের স্থাপত্যধারায়
নির্মিত এ মসজিদটি শুরুতে ছিল এক গম্বুজবিশিষ্ট ছোট কাঠামো, যেখানে প্রায় ৫০ জন মুসল্লি
একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন।
মসজিদের
দেয়ালে খোদাই করা ‘১৩৪৬’ সাল প্রাচীনত্বের ইঙ্গিত বহন করে।
সময়ের প্রয়োজনে ১৯৮৭ ও ২০১২ সালে সংস্কার করা হলেও মূল গম্বুজ সংরক্ষণ করা হয়েছে। বর্তমানে
সম্প্রসারিত এ মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জুমার
দিনে মুসল্লির সংখ্যা ছাড়িয়ে যায় ছয় হাজারেরও বেশি।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী শাহ সুলতানের নাম থেকেই এলাকার নামকরণ ‘সুলতানপুর’। কেউ মনে করেন সুলতানি আমলে, আবার কেউ ধারণা করেন মোগল শাসনামলে, বিশেষত সম্রাট আকবর-এর সময়ে এর প্রতিষ্ঠা।
ধর্মীয় বিশ্বাসে এটি ‘গায়েবি মসজিদ’ হিসেবে পরিচিত। মসজিদ প্রাঙ্গণে রয়েছে কবরস্থান ও কয়েকজন অলি-আউলিয়ার সমাধি। এছাড়া মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, যেখানে শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা ও আবাসন সুবিধা পাচ্ছে। ইতিহাস, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের সমন্বয়ে সুলতানপুর শাহী জামে মসজিদ আজও ধর্মপ্রাণ মানুষের গুরুত্বপূর্ণ গন্তব্য।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10