স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

এক বছরে দুই ঈদুল আজহা তিনটি ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব

 চ  ন্দ্র ও সৌর পঞ্জিকার ব্যবধানের কারণে ২০৩৯ সাল মুসলিম বিশ্বের জন্য হতে যাচ্ছে এক বিশেষ বছর। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ওই বছরে একই গ্রেগোরিয়ান বর্ষে তিনটি ঈদ উদযাপিত হবেদুইবার ঈদুল আজহা এবং একবার ঈদুল ফিতর।

সৌদি জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ জানিয়েছেন, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে। এরপর ১৯ অক্টোবর ঈদুল ফিতর এবং বছরের শেষ দিকে ২৬ ডিসেম্বর আবারও ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একই ইংরেজি বছরে দুইবার হজ ও কোরবানির ঈদ পড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, হিজরি ক্যালেন্ডার ৩৫৪ বা ৩৫৫ দিনের হওয়ায় তা গ্রেগোরিয়ান বছরের তুলনায় প্রতি বছর প্রায় ১০১১ দিন এগিয়ে আসে। এ কারণেই প্রায় প্রতি ৩৩ বছর পর এমন বিরল সমাপতন দেখা যায়। এছাড়া ২০৩০ সালেও একই গ্রেগোরিয়ান বছরে দুইবার রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন গবেষকেরা। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে।

 

এসবিএন