প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে ১৭ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখা সম্ভব নয় বলে জানিয়েছে Sharjah Academy for Astronomy, Space Sciences and Technology। সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক এ প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা গেছে, ওইদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স থাকবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট এবং সূর্যের সঙ্গেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখ তো দূরের কথা, উন্নত টেলিস্কোপ দিয়েও অর্ধচন্দ্র দেখা যাবে না।
বিশ্লেষকদের মতে, শুধু আমিরাত নয়—ইসলামিক বিশ্বের কোথাও ১৭ ফেব্রুয়ারি চাঁদ দৃশ্যমান হবে না। তবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পশ্চিম আকাশে প্রায় ২৬ ঘণ্টা বয়সী চাঁদ খালি চোখেই দেখা যেতে পারে। সেদিন চাঁদ দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে। এ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রথম রোজা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী রমজান ঘোষণা করে, তারা ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু করতে পারে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10