স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

সৌদিতে বুধবার থেকে রমজান, বাংলাদেশে শুরু হতে পারে পরদিন

 চাঁ দ দেখার ভিত্তিতে সৌদি আরব-এ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। দেশটির চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোজার সূচনা নির্ধারণ করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান শুরু হয়। এ প্রেক্ষিতে দেশে পরশু থেকে রোজা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট মন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও রমজানের চাঁদ দেখা গেলে তা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। সরাসরি তথ্য জানানোর জন্য নির্ধারিত ফোন নম্বরেও যোগাযোগ করা যাবে।

রমজানকে ঘিরে ইতোমধ্যে মসজিদগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তারাবির প্রস্তুতি শুরু হয়েছে। বাজারেও বেড়েছে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটা।

 

এসবিএন