স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ , ০৬:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

#

১৯ জেলায় ফুয়েল পাস চালু: বদলে যাচ্ছে জ্বালানি ব্যবস্থাপনা!

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ‘ফুয়েল পাস সিস্টেম চালুর অংশ হিসেবে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ব্যবহার আরও নিয়মতান্ত্রিক ও পর্যবেক্ষণযোগ্য করা সম্ভব হবে।

যেসব জেলায় শুরু হলো নিবন্ধন:

গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। সরকারি সূত্র বলছে, এই ফুয়েল পাস সিস্টেম চালু হলে জ্বালানি তেলের অপচয় ও অনিয়ম কমে আসবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি ভবিষ্যতে দেশের সব জেলায় ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এছাড়া নাগরিকদের মতামত, অভিযোগ বা পরামর্শ গ্রহণের জন্য একটি অফিসিয়াল ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে, যেখানে যুক্ত হয়ে সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।

বিশ্লেষকরা মনে করছেন, ডিজিটাল এই উদ্যোগ জ্বালানি খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং বাজার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।


এসবিএন / এউরি