প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ঝালকাঠির
নলছিটিতে হৃদয়বিদারক এক ঘটনার জন্ম দিয়েছে পারিবারিক নির্যাতন। ৮৫ বছর বয়সী হাজেরা
বিবি নামে এক বৃদ্ধা মায়ের অভিযোগ—নিজের ছেলের নির্যাতনে তিনি এখন ঘরছাড়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি পৌরসভার শীতলপাড়া এলাকার বাসিন্দা হাজেরা বিবির স্বামী
প্রায় ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর ঘরেই বসবাস করে আসছিলেন। দুই ছেলে
ও চার মেয়ের মা এই বৃদ্ধা বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।
বৃদ্ধা
হাজেরা বিবির দাবি, তার ছোট ছেলে খলিল হাওলাদার দীর্ঘদিন ধরে তাকে বাড়ি থেকে বের করে
দেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, প্রায়ই গালিগালাজ ও শারীরিক নির্যাতনের শিকার
হতে হচ্ছে তাকে। সর্বশেষ গত ১০ এপ্রিল রাতে তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেওয়া
হয়।
হাজেরা
বিবির মেয়ে নাজমা বেগম জানান, তার ভাই খলিল নিয়মিত মাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে
এবং নাতিসহ শারীরিকভাবে নির্যাতন করে। বিষয়টি নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, বৃদ্ধা মায়ের দেখভাল করার দায়িত্ব থেকে দুই ছেলেই যেন সরে
দাঁড়িয়েছে। সাম্প্রতিক ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মানবিক সহায়তার দাবি
উঠেছে।
এদিকে ভুক্তভোগী হাজেরা বিবি নলছিটি থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জীবনের শেষ সময়টুকু স্বামীর ঘরে শান্তিতে কাটাতে চান এবং এ জন্য প্রশাসনের কাছে আইনি সুরক্ষা চেয়েছেন। নলছিটি থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অভিযুক্তদের কেউ দরজা খোলেনি। বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত খলিল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10