প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ , ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের
পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ এবং পুলিশের
ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও
প্রায় এক হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রোববার সকালে পাকুন্দিয়া থানার পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষ থামাতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেন।
স্থানীয়দের মতে, গত শুক্রবার বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতেই দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই সংঘর্ষে পুলিশ সদস্যদের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অভিযানে আরও জোর দেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10