স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ০১:২৮ এএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে নেশামুক্ত সমাজের ডাক বৈশাখী মেলায়

গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা।নেশা মুক্ত সমাজ চাইএই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে তুমলিয়া ইউনিয়নের সোমবাজার মাঠে আয়োজন করা হয় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- আসনের সংসদ সদস্য আলহাজ কে এম ফজলুল হক মিলন। বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক। নতুন বছর যেন পুরনো সব গ্লানি দূর করে সমাজে নতুন আশা সম্ভাবনার দ্বার খুলে দেয়।

তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।

উদ্বোধনের পর এমপি ফজলুল হক মিলন ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি মেলায় আগত নারী-পুরুষ, যুবক-যুবতী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার বিনোদনের নানা আয়োজন নিয়ে মেলাটি ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

এসবিএন / এউরি