প্রকাশিত: ১৭ জুন ২০২৬ , ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। ম্যাচ শেষে আবেগঘন এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আর্থিক ও ভিসাজনিত জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি। বিষয়টি ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের হসপিটালিটি ও পর্যটন খাতের প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ ভোজিনিয়ার পরিবারকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শাহাদাৎ হোসেন বাহার বলেন, একজন খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্তে মায়ের অনুপস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। তিনি জানান, প্রয়োজন হলে ভোজিনিয়ার মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাঠে বসে ছেলের খেলা দেখানোর জন্য সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপ।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোজিনিয়ার মায়ের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জানা গেছে, তার ভিসা আবেদন এখনো জমা পড়েনি এবং বর্তমানে নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলছে। ভোজিনিয়ার অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি তার পারিবারিক এই গল্প বিশ্বকাপের অন্যতম আলোচিত মানবিক ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।
এসবিএন/
এএমি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10