স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬ , ১১:১১ পিএম

অনলাইন সংস্করণ

#

ভালোবাসার বন্ধনে স্মরণীয় বিদায়; কাপাসিয়ার মানুষের হৃদয়ে থেকে গেলেন ইউএনও ডা. তামান্না তাসনীম

  প্র   শাসনিক দায়িত্ব পালনের মেয়াদ শেষ হলে বদলি সরকারি চাকরির স্বাভাবিক নিয়ম। তবে কিছু কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতা, সততা মানবিক আচরণের মাধ্যমে কর্মস্থলের মানুষের হৃদয়ে এমন জায়গা করে নেন, যাঁদের বিদায় হয়ে ওঠে আবেগময়। কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীমের বিদায়ও ছিল ঠিক তেমনই এক স্মরণীয় মুহূর্ত।

মঙ্গলবার ( জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কাপাসিয়া প্রেসক্লাব এবং কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে তাঁর সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আন্তরিক অংশগ্রহণে পুরো পরিবেশ ভালোবাসা, শ্রদ্ধা এবং আবেগে ভরে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।

বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং জনবান্ধব ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলার সিনিয়র সাংবাদিকগন। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, সহসভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজ, সাংবাদিক গোলাম সারোয়ার, সাহিত্য প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন রিপন এবং সাংবাদিক মাহাবুর রহমান প্রমুখ।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত ডা. তামান্না তাসনীম বলেন, “কাপাসিয়া আমার কর্মজীবনের অন্যতম প্রিয় অধ্যায় হয়ে থাকবে। এখানকার মানুষের আন্তরিকতা, সম্মান ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করবে। সাংবাদিকদের কাছ থেকে যে সম্মান আন্তরিকতা পেয়েছি, তা আমার কর্মজীবনের এক মূল্যবান স্মৃতি। আমি যেখানেই দায়িত্ব পালন করি না কেন, কাপাসিয়ার মানুষের ভালোবাসা কখনো ভুলব না।

বক্তারা বলেন, ডা. তামান্না তাসনীম দায়িত্ব পালনের সময় প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা, সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা এবং গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তাঁকে একজন ব্যতিক্রমী জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কাপাসিয়ার উন্নয়ন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতে তাঁর সহযোগিতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠানে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর আলম, এনটিভি অনলাইনের মো. এখলাছ উদ্দিন, বৈশাখী অনলাইনের মো. রুবেল, মাই টিভির মো. সজিব, দৈনিক বাংলাদেশ সমাচারের হাবিবুর রহমানসহ আরও অনেকে।

শেষে কাপাসিয়া প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। করতালি, শুভকামনা আর অশ্রুসজল চোখে তাঁকে বিদায় জানান সহকর্মী সাংবাদিকরা। সেই বিদায় অনুষ্ঠানে ফুটে ওঠে একজন দায়িত্বশীল, দক্ষ মানবিক প্রশাসকের প্রতি কাপাসিয়ার মানুষের অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধার প্রকাশ।


স্বাধীনবাংলা .নেট