প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ
মা লয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে
সরকারি সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার
ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এরপর চীন সফরে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
রয়েছে।
মালয়েশিয়া ও চীন সফরে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ রোববার (২১ জুন) সরকারি সফরে ঢাকা ছাড়বেন তিনি। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশে যাত্রা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শ্রমবাজার সহযোগিতা এবং আঞ্চলিক যোগাযোগ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক, চুক্তি ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আলোচনায় অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।
আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফর শেষে আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10