স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ জুন ২০২৬ , ১০:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

 রা  জধানী ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ ঘরবাড়ি কর্মস্থল থেকে বাইরে বেরিয়ে আসেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মরতুজাবাদ এলাকায়, যা ঢাকা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি মৃদু মাত্রার ভূমিকম্প। তবে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের ১২ জুন ময়মনসিংহ সিলেট অঞ্চলে দশমিক মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ১১ জুন সিলেট সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায় উৎপত্তি হওয়া আরেকটি দশমিক মাত্রার ভূমিকম্প দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। গত জুন ভুটানকে কেন্দ্র করে দশমিক মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে, যা সাম্প্রতিক সময়ে অনুভূত বড় ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ছিল।


এসবিএন/এখলাছ