স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ জুন ২০২৬ , ১১:৪৯ এএম

অনলাইন সংস্করণ

#

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ, শ্রমবাজার খুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

  কু   য়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশ। একই সঙ্গে তিনি দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানান।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়পেরদানা পুত্রাভবনে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেন। একান্ত বৈঠকের পর বাংলাদেশ মালয়েশিয়ার প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। উপলক্ষে মালয় বাংলা ভাষার গানসহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এসবিএন