স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৮ জুন ২০২৬ , ১০:০০ এএম

অনলাইন সংস্করণ

#

ভূটানে ৫.৬ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশে কম্পন অনুভূত

ঢা  কাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রোববার ( জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পশ্চিমাঞ্চলে। বিভিন্ন আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্যে এর মাত্রা . রিখটার স্কেল বলে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটানের পুনাখা শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলের কাছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ থেকে ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

ভূমিকম্পের প্রভাব শুধু ভুটানেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশ, ভারত, নেপাল চীনের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্পের কম্পন টের পান।


আরও পড়ুন : রাতে ঢাকা–চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প, মিয়ানমার ও সাতক্ষীরায় উৎপত্তি


ভূমিকম্পের পর অনেকেই আতঙ্কিত হয়ে বাসা ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিস্তারিত তথ্য প্রকাশ করবে।


এসবিএন