প্রকাশিত: ৩০ জুন ২০২৬ , ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুর
প্রতিনিধি: গাজীপুরের
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. হাবিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি আগের মতোই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সর্বশেষ সংশোধিত প্রজ্ঞাপনে পূর্বের বদলির নির্দেশ বাতিল করে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। এর মাধ্যমে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। ডা. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার বদলির সংবাদ প্রকাশের পর স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়। অনেকেই তাকে দায়িত্বে বহাল রাখার দাবি জানান।
অবশেষে
বদলির আদেশ প্রত্যাহারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের মতে, স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত সময়োপযোগী ও ইতিবাচক।
স্থানীয়দের
প্রত্যাশা, ডা. হাবিবুর রহমানের নেতৃত্বে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও কার্যকর স্বাস্থ্যসেবা পাবেন।
উল্লেখ্য,
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডা.
হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করে তাকে পুনরায় স্বপদে বহাল রাখা হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10