স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১৫ মে ২০২৬ , ১১:১৮ এএম

অনলাইন সংস্করণ

#

ট্রাম্প বেইজিংয়ে, সেই সময়েই চীন সফরে যাচ্ছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন। চলতি বছরের প্রথম বিদেশ সফর হিসেবে এই সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে তথ্য নিশ্চিত করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সফরের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই মস্কো বেইজিং যৌথভাবে সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। বিশ্লেষকদের মতে, সফরটি কেবল আনুষ্ঠানিক নয়; বরং এটি আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কারণ বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন। এমন সময়েই পুতিনের চীন সফরের ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রাশিয়া চীনের সম্পর্ক আরও দৃঢ় করার অংশ হিসেবেই এই সফরকে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই মস্কো বেইজিং নিজেদের মধ্যেসীমাহীন বন্ধুত্ববজায় রাখার বার্তা দিয়ে আসছে।

ধারণা করা হচ্ছে, পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, জ্বালানি, প্রযুক্তি ভূ-রাজনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এদিকে ট্রাম্পের বেইজিং সফরের মধ্যেই রাশিয়ার এমন ঘোষণা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের চলমান টানাপড়েনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।ম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।