স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ , ১২:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

#

সুইসদের দাপুটে জয়, ১০ জনের বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড

  বি   শ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে - গোলে পরাজিত করে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা।

ম্যাচের বেশিরভাগ সময় দুই দলই সমানতালে লড়াই করলেও শেষ ২০ মিনিটে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইজারল্যান্ড। বিশেষ করে বদলি খেলোয়াড় জোহান মাঞ্জাম্বির দুর্দান্ত নৈপুণ্যে সুইসরা জয় নিশ্চিত করে। ৭১ মিনিটে মাঠে নামার পর অল্প সময়ের মধ্যেই নিজের উপস্থিতি জানান দেন মাঞ্জাম্বি। ৭৪তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এই গোলের পর সুইজারল্যান্ডের আক্রমণ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে।

ম্যাচের ৮৪ মিনিটে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় দলটি। একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দ্বিতীয় গোল আদায় করে নেয় সুইজারল্যান্ড। গোলটি করেন রুবেন ভার্গাস।

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ভার্গাসের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন মাঞ্জাম্বি, যা ব্যবধান - তে নিয়ে যায়। পরে যোগ করা সময়ে এরমিন মাহমিচ বসনিয়ার হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক গ্রানিত জাকা। এই জয়ের ফলে সুইজারল্যান্ড গ্রুপের শীর্ষ অবস্থান আরও শক্তিশালী করেছে। অন্যদিকে বসনিয়া-হার্জেগোভিনা হেরে গেলেও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাদের পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে টুর্নামেন্টে তাদের ভবিষ্যৎ।


এসবিএন