প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ০৬:৪৮ এএম
অনলাইন সংস্করণ
সৌদি
আরব সরকার ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর পালিত হবে শুক্রবার (২০ মার্চ)। শাওয়াল
মাসের চাঁদ না দেখা যাওয়ায় রমজান ৩০ দিন পূর্ণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে জানায়, বুধবার সন্ধ্যায় কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে পরদিন ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। এর আগে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছিল, মেঘলা আবহাওয়ার কারণে চাঁদ দেখা কঠিন হতে পারে। পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্য অনুযায়ী, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খালি চোখে চাঁদ শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, ঈদ উপলক্ষে বেসরকারি ও অলাভজনক খাতের জন্য আগেই ছুটির সময়সূচি ঘোষণা করা হয়েছে, যাতে কর্মীরা নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন।
এসবিএন/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10