প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্ব জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাশিয়া আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জুলাইয়ের শেষ পর্যন্ত বহাল থাকতে পারে।
বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক বাজারে দামের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সরবরাহ স্থিতিশীল রাখাও এর অন্যতম লক্ষ্য। গত বছর উৎপাদন ব্যাহত হওয়া ও চাহিদা বৃদ্ধির কারণে কিছু অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই সরকার এবার আগাম সতর্ক অবস্থান নিয়েছে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10