প্রকাশিত: ১৩ মে ২০২৬ , ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের
বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সর্বশেষ র্যাঙ্কিংয়ে
সুখবর পেয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। ব্যাটিং ও বোলিং—
দুই বিভাগেই উন্নতি হয়েছে টাইগারদের একাধিক সদস্যের।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের দারুণ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্টে জয় তুলে নিল টাইগাররা। দলের এমন পারফরম্যান্সের পর খেলোয়াড়দের র্যাঙ্কিংয়েও এসেছে ইতিবাচক পরিবর্তন।
আরও পড়ুন : চট্টগ্রামে বৃষ্টির বাধা, তবু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ
দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সবচেয়ে বড় অগ্রগতি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১৬ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২৪ নম্বরে উঠে এসেছেন। এছাড়া দুই ইনিংসেই ফিফটি করা মুমিনুল হকও র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি ১২ ধাপ এগিয়ে বর্তমানে ৩৫ নম্বরে অবস্থান করছেন। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। অন্যদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়েছেন লিটন দাস। তিনি ৬ ধাপ নেমে এখন ৩৮ নম্বরে রয়েছেন। ওপেনার সাদমান ইসলামও চার ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে অবস্থান করছেন। বোলিং বিভাগে স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আগের ২৭ নম্বর স্থান ধরে রেখেছেন। তরুণ পেসার নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৬৪ নম্বরে পৌঁছেছেন। তবে দলীয় টেস্ট র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ এখনও টেস্ট দলের তালিকায় নবম স্থানেই রয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10