প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ডু রান্ড লাইনে সেনাচৌকিতে হামলার জেরে
আফগানিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল
হক’ নামে ঘোষিত এ অভিযানে পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী
অংশ নিচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঠোর বার্তা দিয়ে বলেন, ধৈর্যের
সীমা অতিক্রম করেছে পরিস্থিতি। এরপরই অভিযান শুরুর ঘোষণা আসে।
পাকিস্তানের
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর মুখপাত্র মোশাররফ জাইদি জানান, ভোররাত
থেকে কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার অঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের দাবি, অভিযানে আফগান বাহিনীর বহু সদস্য নিহত ও আহত হয়েছেন এবং কয়েকটি সেনা
স্থাপনা ধ্বংস করা হয়েছে।
এর
আগে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া অঞ্চলের ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিতে হামলার
ঘটনা ঘটে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ পাল্টা বার্তায় দাবি
করেন, তাদের বাহিনী আধুনিক অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
উল্লেখ্য,
গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার
ঘটনায়ও দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তখন পাকিস্তান দাবি করেছিল, নিষিদ্ধ গোষ্ঠী
তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটি লক্ষ্য করেই অভিযান চালানো হয়। তবে আফগান
তালেবান সরকার সেই দাবি অস্বীকার করে।
বর্তমানে
দুই দেশের সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে
আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র : ডন, আল জাজিরা, এনডিটিভি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10