স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ১১:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

মুসলিম বিশ্বকে ইরানের আহ্বান: যুক্তরাষ্ট্র অবিশ্বস্ত, ইসরায়েলই প্রকৃত শত্রু

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর উদ্দেশে নতুন বার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা ঠিক নয় এবং ইসরায়েলকে মুসলিম বিশ্বের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা উচিত।


এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ইরানে হামলার পরও অনেক মুসলিম দেশ থেকে প্রত্যাশিত সমর্থন পাওয়া যায়নি। তার মতে, কিছু দেশ আবার সরাসরি ইরানের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে, কারণ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরান দাবি করছে, তারা মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

লারিজানি বলেন, অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকলে ইরান নীরব থাকবেএমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তিনি মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, এই সংঘাতে একদিকে রয়েছে ইরান, অন্যদিকে রয়েছে ইসরায়েল ও তাদের মিত্ররা।

 

এসবিএন/এউরি