প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ফজলুর
রহমান বলেছেন, হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম হলে সংশ্লিষ্টদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, বাঁধের কাজের গাফিলতির কারণে
যদি কৃষকের একটি জমিও তলিয়ে যায়, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের ইটনা উপজেলা-তে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান জানান, হাওরাঞ্চলের মানুষের জীবিকা মূলত বোরো ধানের ওপর নির্ভরশীল। তাই কৃষকের ফসল রক্ষায় বাঁধ নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং মান বজায় রেখে সম্পন্ন করতে প্রশাসনকে কঠোরভাবে তদারকি করতে হবে। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10