প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আজ জন্মদিন উদযাপন করছেন। মাগুরায় জন্ম নেওয়া এই তারকা দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছেন। তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার বিরল কীর্তি গড়ে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান পোক্ত করেছেন।
বিশেষ করে বিশ্বকাপ মঞ্চে তার পারফরম্যান্স তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। দেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি—সব ফরম্যাটেই তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। মাঠের বাইরের বিতর্ক সত্ত্বেও তার পারফরম্যান্সই তাকে আলাদা করে তুলে ধরে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10