প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ , ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ
পেশাদার
খেলোয়াড়দের খেলাধুলায় মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি
এ আহ্বান জানান।
তিনি বলেন দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে দেশপ্রেম টিম স্পিরিট ও নিষ্ঠা জরুরি। সরকারের লক্ষ্য প্রতিটি জেলায় আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো। অনুষ্ঠানে ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা হিসেবে ভাতা প্রদান এবং ১২৯ জনকে ক্রীড়া কার্ড দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। সরকার ২০২৭ সাল থেকে শিক্ষাক্রমে বাধ্যতামূলক খেলাধুলা চালু এবং নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথাও জানায়।
এসবিএন / এএরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10