স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:৫৬ এএম

অনলাইন সংস্করণ

#

খামেনি-পরবর্তী ইরানে নেতৃত্ব কাউন্সিল গঠন, নতুন নেতা নির্বাচনের প্রস্তুতি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তী ‘নেতৃত্ব কাউন্সিল গঠন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে।

ইরানের আইনে বলা আছেসর্বোচ্চ নেতা অনুপস্থিত থাকলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং ‘গার্ডিয়ান কাউন্সিল-এর একজন জ্যেষ্ঠ আলেম নিয়ে একটি অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব নেবে। বর্তমান কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই এবং জ্যেষ্ঠ আলেম আয়াতুল্লাহ আলিরেজা আরাফি।

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এই পরিষদ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী কাউন্সিল প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালন করবে। বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়া ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এসবিএন