স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০১ এএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ( ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াতুর রহমান। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামে অভিযান চালানো হয়। সময় প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় পারভেছ আহমেদ (২৭) তাইজুল ইসলাম (২৮) নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। তারা যথাক্রমে মৃত বকুল আকন্দ নজরুল ইসলামের পুত্র। পরবর্তীতে


ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা (নং ১৮/২৬ ১৯/২৬) রুজু করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬() ধারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসবিএন / এউরি