প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ
নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে
এক নতুন ইতিহাস রচনা করেছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে
হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক জয় তুলে নিয়েছে
দলটি।
ম্যাচের
শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। ১১ মিনিটে শারিকা
রিমনের গোলে প্রথম লিড নেয় দলটি। তবে খুব দ্রুতই সমতা ফেরায় উজবেকিস্তান, ফলে প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১
সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে আবারও আক্রমণে গতি বাড়িয়ে ২৪ মিনিটে কনা
আক্তারের গোলে ২-১ ব্যবধানে
এগিয়ে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় কোয়ার্টারে আইরিন আক্তার রিয়ার অসাধারণ গোল দলকে ৩-১ ব্যবধানে
এগিয়ে দেয়।
চতুর্থ
কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে উজবেকিস্তান, তবে শেষ পর্যন্ত আর কোনো গোল
না হওয়ায় ৩-২ ব্যবধানে
জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন আইরিন আক্তার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে দলটি। আগামী ২৬ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ নারী হকি দল। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টুর্নামেন্টে আরও বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। সূত্রঃ বাসস।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10