স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬ , ০২:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো সক্রিয় ড্রোন শক্তি বহাল

যুক্তরাষ্ট্র ইসরায়েল এর টানা সামরিক হামলার পরও ইরান এখনো উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে বলে গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন সূত্র জানায়, দেশটির প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং হাজার হাজার ড্রোন মজুত রয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, ভূগর্ভস্থ স্থাপনা সুড়ঙ্গ ব্যবস্থার কারণে অনেক লঞ্চার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কার্যক্ষম অবস্থায় আছে। পাশাপাশি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি, যা গুরুত্বপূর্ণ জলপথে হুমকি তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন দাবি করছে, হামলার ফলে ইরানের আক্রমণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা কমে এসেছে। তবে গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছে, ইরানের অবশিষ্ট শক্তি এখনো বড় ধরনের সংঘাত চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি সংঘাতের প্রস্তুতি হিসেবে ইরান সুড়ঙ্গ মোবাইল লঞ্চিং প্রযুক্তি ব্যবহার করছে, যা তাদের সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে সহায়তা করছে।


এসবিএন / এউরি