স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ০৮:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরানে হামলা আপাতত নয় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কমছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হলেও শেষ মুহূর্তে হামলা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এতে সম্ভাব্য সামরিক সংঘাত কিছুটা কমার ইঙ্গিত মিলছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার বিষয়টি স্বীকার করেনি। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলা যাচ্ছে না। সূত্র: আলজাজিরা


এসবিএন/ এউরি