স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ০১:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরান উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র ফিরিয়ে নিলো বৃহত্তম যুদ্ধজাহাজ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়েছে। জাহাজটি সম্প্রতি গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, রণতরিটির ভেতরে অগ্নিকাণ্ডে কয়েকজন নাবিক আহত হওয়া এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে এর কার্যক্ষমতা ব্যাহত হচ্ছিল। এতে করে ক্রুদের মনোবলেও প্রভাব পড়ে। ইরান সংশ্লিষ্ট অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ায় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


এসবিএন/ এউরি