স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ , ০৮:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

ইরান ইস্যুতে মার্কিন বিমানের আকাশপথে নিষেধাজ্ঞা দিল স্পেন

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কড়াকড়ি আরোপ করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস জানান ইরানে হামলার সঙ্গে সম্পৃক্ত মার্কিন বিমানগুলোকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

এর আগে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের পর এটিকে আরও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্পেনের এই অবস্থান আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরোধী নীতির অংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো।

এদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করে আসছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও স্পেনের সম্পর্কে নতুন করে চাপ তৈরি হতে পারে।


এসবিএন / এউরি