প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও জটিল রূপ নিচ্ছে। ইরান ও ইসরায়েল এর চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো ইয়েমেনের হুতি গোষ্ঠী সরাসরি হামলায় জড়িয়েছে। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একই সময় তেহরান এ বিমান হামলার খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বিশ্লেষকদের মতে সামরিক সংঘাতের চেয়ে বড় ঝুঁকি তৈরি হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে। ইতোমধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে। এর পাশাপাশি হুতিরা যদি লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে তবে বিশ্ববাণিজ্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। পূর্বে এই অঞ্চলে হামলার কারণে সুয়েজ খাল হয়ে জাহাজ চলাচল অনেকাংশে কমে গিয়েছিল। ফলে জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনে চাপ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত দীর্ঘমেয়াদি হলে বৈশ্বিক অর্থনীতি বিশেষ করে জ্বালানি বাজার ও শেয়ারবাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10