স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৩:৫০ এএম

অনলাইন সংস্করণ

#

হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কারে আইআরজিসির ড্রোন হামলার দাবি, জ্বালানি বাজারে অস্থিরতা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (Islamic Revolutionary Guard Corps) দাবি করেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশের সঙ্গে সংশ্লিষ্ট একটি তেল ট্যাঙ্কারে তারা ড্রোন হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘এথে নোভা নামের একটি তেলবাহী জাহাজে দুটি ড্রোন আঘাত হানার পর আগুন ধরে যায় বলে আইআরজিসি দাবি করেছে। এর আগে সংস্থাটি ঘোষণা দেয়, মার্কিন ও ইসরায়েলি সামরিক চাপের জবাবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করেছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক চাহিদার প্রায় ২০ শতাংশ। এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ এলএনজি রপ্তানিও এ পথের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে এবং জাহাজ চলাচল নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


এসবিএন