স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ১১:২২ পিএম

অনলাইন সংস্করণ

#

হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পের আহ্বানে শীতল ইউরোপ, যুদ্ধজাহাজ পাঠাতে অনীহা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তাতে ইতিবাচক সাড়া দেয়নি বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।

খবর অনুযায়ী, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস ও ইতালি পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও সরাসরি সামরিক সম্পৃক্ততার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।


ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ অভিযান জোরদারের পক্ষে থাকলেও তা হরমুজ প্রণালিতে সম্প্রসারণের বিষয়ে তারা এখনই সম্মত নন। অন্যদিকে লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেছেন, তাদের দেশ সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়।

বিশ্লেষকদের মতে, সামরিক পদক্ষেপ নিলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং এতে বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তাই অনেক দেশ কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নএর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

 

এসবিএন/এউরি