আবহাওয়া ডেস্ক আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ , ১১:১৭ এএম

অনলাইন সংস্করণ

#

দুপুরের আগেই ঝড়ের আঘাত! ৪ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা

দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫৬০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে ঢাকা-তে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা ও তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস রয়েছে। পরবর্তী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


এসবিএন / এউরি