প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬ , ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ লেবানন এ চলমান সংঘাতে ইসরায়েল এর ধারাবাহিক হামলায় স্বাস্থ্য খাত মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের ওপর আঘাতের ফলে জরুরি চিকিৎসা সেবা প্রায় ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বহু স্বাস্থ্যকর্মীর প্রাণহানি ঘটেছে এবং চিকিৎসা অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় গুরুতর রোগীদের অন্য এলাকায় স্থানান্তর করতে হচ্ছে। এতে চিকিৎসা সেবা আরও সীমিত হয়ে পড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামলার কারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো অকার্যকর হয়ে পড়ছে এবং চিকিৎসাকর্মীরা এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। ফলে রোগীর চাপ বাড়লেও সেবা দেওয়ার সক্ষমতা কমছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এ পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকটে রূপ নিতে পারে। ইতোমধ্যে ব্যাপক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে এবং স্বাস্থ্যসেবা সংকট আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক মহল দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানালেও পরিস্থিতির উন্নতির লক্ষণ এখনো স্পষ্ট নয়।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10