স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:১৮ এএম

অনলাইন সংস্করণ

#

চীনের বিপক্ষে দাপুটে লড়াই: এশিয়ান কাপে হৃদয় জিতল বাংলাদেশ নারী দল

 বাং  লাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার বিশ্বকাপখ্যাত এএফসি নারী এশিয়ান কাপ-এর মঞ্চে নেমেই দেখাল সাহসী লড়াই। প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দলযারা ্যাঙ্কিং অভিজ্ঞতায় অনেক এগিয়ে।

ফিফা ্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৯৫ ধাপ। তবু মাঠে সেই ব্যবধান চোখে পড়েনি। শুরু থেকেই আক্রমণাত্মক আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। ১৩তম মিনিটে ঋতুপর্ণার দূরপাল্লার শট চীনের রক্ষণভাগে কাঁপন ধরায়। গোলবারের নিচে মিলি আক্তারের কয়েকটি দুর্দান্ত সেভ দলকে দীর্ঘ সময় ম্যাচে টিকিয়ে রাখে। কোচ পিটার বাটলার-এর অধীনে দল যে আত্মবিশ্বাসী সংগঠিত ফুটবল খেলছে, সেটির প্রমাণ মিলেছে পুরো ম্যাচে।




দুই অর্ধ মিলিয়ে অতিরিক্ত সময়সহ প্রায় ১০৫ মিনিটের লড়াইয়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত স্কোরলাইন - হলেও পারফরম্যান্সে মন জয় করেছেবাংলার বাঘিনীরা

ম্যাচ শেষে চীনা ফুটবলারদের বাংলাদেশের ডাগআউটে এসে সম্মান জানানো ছিল ক্রীড়াসুলভ দৃষ্টান্ত। হারলেও আত্মবিশ্বাস, লড়াই সাহসী মানসিকতায় বড় মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে বাংলাদেশ।

 

এসবিএন