প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বজুড়ে
জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের সংকট
তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেছেন, সাম্প্রতিক সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর ঝুঁকিতে পড়েছে।
তিনি
জানান, বর্তমান পরিস্থিতি অতীতের বড় জ্বালানি সংকটগুলোকেও
ছাড়িয়ে যেতে পারে। সংকট মোকাবিলায় জ্বালানি ব্যবহার কমানো, মহাসড়কে গতিসীমা হ্রাস এবং বাসা থেকে কাজের মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি সচল রাখা এই সংকট নিরসনের অন্যতম প্রধান উপায়। তবে যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10