স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

বিএনপির বিজয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিনন্দন বার্তায় তিনি বলেন, জনগণের স্পষ্ট রায় দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংবিধানিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দেশের স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

বার্তায় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র অবদান স্মরণ করেন। তাদের আদর্শ ভবিষ্যৎ নেতৃত্বের পথকে আলোকিত করবে বলেও উল্লেখ করেন।

ড. ইউনূস আরও বলেন, পরিবর্তনের এ সময়ে জাতীয় ঐক্য, সহনশীলতা ও আইনের শাসন বজায় রাখা অত্যন্ত জরুরি। দেশের মানুষের কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে নতুন সরকারের সব উদ্যোগ সফল হোকএই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

এসবিএন