প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা MasterChef: The Professionals এর সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন রাজশাহীর ইসমাইল হোসেন। দীর্ঘদিনের পরিশ্রম ও অভিজ্ঞতায় আন্তর্জাতিক এই মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার হালিম ও বিফ ভুনা পরিবেশন করে বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন এই শেফ। তার এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের খাবার ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরেছে। কিচেন পোর্টার হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বর্তমানে তিনি লন্ডনের একটি রেস্তোরাঁয় হেড শেফ হিসেবে কাজ করছেন।
তার এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10