স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৪:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

আইপিএল শুরুর আগেই ইনজুরির ধাক্কায় বিপাকে কলকাতা

আইপিএল শুরুর আগেই একের পর এক চোট সমস্যায় দুশ্চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। দলের একাধিক পেসার ইনজুরিতে ছিটকে যাওয়ায় বোলিং বিভাগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চোটের কারণে মাথিশা পাথিরানা এখনো পুরোপুরি ফিট নন, আর আকাশ দীপ পুরো আসর থেকেই ছিটকে গেছেন। এছাড়া হার্ষিত রানা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন। দলের বড় বিনিয়োগ ক্যামেরন গ্রিন এর বোলিং নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এর আগে মুস্তাফিজুর রহমান কে দলে না রাখার সিদ্ধান্তের পর পেস আক্রমণে আরও চাপ তৈরি হয়েছে। বর্তমানে বিকল্প হিসেবে নতুন পেসার খোঁজার চিন্তায় রয়েছে দলটি, যাতে টুর্নামেন্ট শুরুর আগে বোলিং লাইনআপ শক্ত করা যায়।


এসবিএন/এউরি