প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একযোগে ৫২১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL) আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে ফায়ার সার্ভিস, নিরাপত্তা, প্রকৌশল, মেডিক্যাল, টেকনিক্যাল ও প্রশাসনিক—বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।
অন-সাইট ফায়ার স্টেশন বিভাগ
ফায়ার সার্ভিস
সংশ্লিষ্ট বিভাগে মোট ৬টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে উপব্যবস্থাপক,
সহকারী ব্যবস্থাপক, সিনিয়র ফায়ার অফিসার থেকে শুরু করে ফায়ার ফাইটার ও গাড়িচালকসহ মোট ৬৭টি পদ
নিরাপত্তা
ও শারীরিক সুরক্ষা সেবা বিভাগ
নিরাপত্তা
বিভাগে সবচেয়ে বেশি নিয়োগ হবে। এখানে ইন্সপেক্টর, জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর, সুপারভাইজার
ও সিকিউরিটি অ্যাটেনডেন্টসহ বিভিন্ন পদে ২৫০ জনের বেশি নেওয়া হবে।
মনোবিজ্ঞানী
ও চিকিৎসা বিভাগ
মানসিক স্বাস্থ্য
ও চিকিৎসা সেবায় নিয়োগ দেওয়া হবে—
ডেপুটি ম্যানেজার (সাইকোলজি)
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সাইকোলজি)
মেডিক্যাল অফিসার
প্রকৌশল ও
টেকনিক্যাল বিভাগ
ইলেকট্রিক্যাল,
ইলেকট্রনিকস, কেমিস্ট্রি, মেকানিক্যাল, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, সার্ভার ও কোয়ালিটি
বিভাগসহ নানা শাখায় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। এছাড়া থাকবে—
ক্রেন অপারেটর
ওয়েল্ডিং
টেকনিশিয়ান
ফর্কলিফট
অপারেটর
রিগার
ডিকনটামিনেশন
অ্যাটেনডেন্ট
ল্যাব টেকনিশিয়ান
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের
বেতন হবে গ্রেডভিত্তিক।
সর্বোচ্চ
বেতন: ৮৪,০০০ টাকা (গ্রেড-৬)
সর্বনিম্ন
বেতন: ১৭,৪০০ টাকা (গ্রেড-১৯)
এর সঙ্গে
সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত যোগ্যতা জানতে ভিজিট করুন—
www.rooppurnpp.gov.bd, http://www.rooppurnpp.gov.bd
https://npcbl.gov.bd https://npcbl.gov.bd
আবেদনের সময়সূচি :
পদ নম্বর
১২ থেকে ২৭: আবেদন শুরু ২ ফেব্রুয়ারি ২০২৬
অন্যান্য
সব পদ: আবেদন শুরু ২২ জানুয়ারি ২০২৬
সব পদের আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10