স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ , ০৩:১১ পিএম

অনলাইন সংস্করণ

#

সপ্তাহে দুই দিন ছুটি, আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি

 দে  শের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান Akij Food & Beverage Ltd তাদের ট্রান্সপোর্ট বিভাগে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে দক্ষ যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।


আরও পড়ুন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের এমবিএ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পরিবহন বিলিং, যানবাহনের ডকুমেন্টেশন ব্যবস্থাপনা এবং Bangladesh Road Transport Authority (বিআরটিএ)–সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এমএস এক্সেল ব্যবহার ও রিপোর্ট প্রস্তুত করার দক্ষতাও থাকতে হবে।

আবেদনকারীদের কমপক্ষে ৩ থেকে ৫ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৬ থেকে ৩৬ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা।

প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, বছরে ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের ব্যবস্থা এবং বছরে দুটি উৎসব বোনাস প্রদান করবে। এছাড়া সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন ছুটি থাকবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে Bdjobs প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২২ মার্চ ২০২৬।



এসবিএন/ এখলাছ